হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

যুবলীগ নেতাকে মারধরের মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর ও কমলনগর প্রতিনিধি

যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন ওরফে হেলাল ও গ্রেপ্তার ছাত্রদল নেতা মো. জামাল হোসেন

লক্ষ্মীপুরে বাস থামিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে যুবলীগের ওই নেতাকে তুলে নেওয়া হয়েছিল। পরে রাত সাড়ে ১২টার দিকে ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়।

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ওই নেতার নাম মেজবাহ উদ্দিন ওরফে হেলাল। তিনি রামগতি উপজেলা যুবলীগের সভাপতি। এ ছাড়া তিনি আ স ম আবদুর রব সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি (সহসভাপতি)। তিনি রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ছাত্রদল নেতার নাম মো. জামাল হোসেন (৩২)। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

আজ বুধবার বিকেলে এ ঘটনায় মেজবাহ উদ্দিন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেছেন। মামলায় জামাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় জামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জামাল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ইকোনো পরিবহন নামের একটি বাসে বাড়ি ফিরছিলেন মেজবাহ উদ্দিন। বাসটি লক্ষ্মীপুর শহরের ঝুমুর মোড়ে পৌঁছালে ১০ থেকে ১২ জন তাঁকে জোর করে বাস থেকে নামিয়ে নেন। পরে উত্তর তেমুহনী এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে তাঁকে মারধর করা হয়।

খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি টহল দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। পরে রাত ১২টা ৫ মিনিটের দিকে সদর উপজেলার উত্তর তেমুহনী এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে মেজবাহ উদ্দিনকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জামালকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন পালিয়ে যান।

আজ বুধবার বেলা ৩টার দিকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পাওয়ার পরপরই ডিবি পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় একজনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় অন্য অভিযুক্তদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদ পারভেজ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ জানান, জামাল হোসেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। ঘটনাটি তাঁরাও শুনেছেন। এ বিষয়টি তাঁরা তদন্ত করছেন। তদন্তের পর দোষী সাব্যস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর ও লুট, কৃষক দল নেতা গ্রেপ্তার

কমলনগরে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরের সাবেক এমপি নুরউদ্দিন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

মন্দিরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ

যারা দেশকে অচল করতে চেয়েছে, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী: এ্যানি

নতুন বাংলাদেশ গড়তে হবে, বিগত ১৭ বছরের বর্ণনার দরকার নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি