হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবির ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি হাফিজুর

ইবি প্রতিনিধি

নতুন সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার এ তথ্য জানান রেজিস্ট্রার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান।

রেজিস্ট্রার জানান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. হাফিজুর রহমান। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।

এদিকে অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সভাপতির দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

এ বিষয়ে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, ‘আমি প্রথমে বিভাগ থেকে সেশনজট দূর করার পরিকল্পনা করেছি। পাশাপাশি বিভাগকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। সহকর্মীদের সঙ্গে পরিকল্পনা করে বিভাগকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে যাব।’

৩ দিনের স্মরণোৎসবে মুখর হবে কুষ্টিয়ার লালনধাম

কুষ্টিয়ায় লালন মেলার মাঠ থেকে ২০০০ কলকে জব্দ

বিরূপ সড়কই মূল বাধা

প্রতিমন্ত্রীর কর্মসূচিতে ছাত্রদলের হাতাহাতি, ভিডিও ধারণ করায় লাঞ্ছিত ৩ সাংবাদিক

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

কুষ্টিয়ায় ১৩ বছর আগের হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

পদ্মায় দস্যুদের দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, দুই স্পিডবোটে আগুন

কুষ্টিয়া পলিটেকনিকে ছাত্রদল-শিবির পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ