হোম > সারা দেশ > কুষ্টিয়া

কিশোরীকে ছুরিকাঘাতের পর কুষ্টিয়া শহরে পুলিশের অভিযান, হেফাজতে ২৪

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানো হয়। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরে বাসার সামনে এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনার পর কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা দমনে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ জন কিশোর-তরুণকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শহরের পৌরসভা এলাকা, রবীন্দ্র-লালন উদ্যান, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়, টি-টাইপ কোয়ার্টার ও আউটার স্টেডিয়ামসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক চলাফেরা এবং সন্ধ্যার পর অনিয়মতান্ত্রিক আড্ডায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন বয়সী ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

এর আগে সোমবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে ছুরিকাঘাতের শিকার হয় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানা (১৬)।

পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাসার সামনে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল জাকিয়া। এ সময় পেছন থেকে এসে এক কিশোর ধারালো ছুরি দিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই কিশোর। প্রকাশ্যে এমন হামলার ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরপরই কিশোর অপরাধ ও গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে নামে জেলা পুলিশ।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, শহরের বিভিন্ন স্থান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ জন কিশোর-তরুণকে হেফাজতে নেওয়া হয়েছে। থানায় তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই চলছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত

দৌলতপুরে আগুনে ৩ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৪০ লাখ

বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দৌলতপুরে জমির বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের

নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, আমির হামজার বিরুদ্ধে ইসিতে আবেদন

ইবিতে ভর্তি তলানিতে: পড়া শেষ না করেই ফিরছেন বিদেশিরা

পরীক্ষায় বহিষ্কারের পর বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের অভিযোগ

কুষ্টিয়ায় প্রতিপক্ষের কোপে যুবকের হাত বিচ্ছিন্ন, ১৩ মহিষ ও ৩০ মণ পাট লুটের অভিযোগ

কুষ্টিয়ায় শ্মশানঘাটের পাশে মিলল ওয়ান শুটারগান ও কার্তুজ