হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই দপ্তরে নতুন মুখ

ইবি প্রতিনিধি

শেখ মো. আব্দুর রউফ ও মো. সাহেদ হাসান। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুজন দপ্তরপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার তাঁদের নিয়োগ দিয়েছে ইবি প্রশাসন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা এ দায়িত্ব পালন করবেন। দুজনই বিধি মোতাবেক এসব পদের সব সুবিধা পাবেন।

ইবি প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মো. আব্দুর রউফ এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপ-রেজিস্ট্রার মো. সাহেদ হাসানকে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক আজ বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

নবনিযুক্ত তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহেদ হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।’

নবনিযুক্ত পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মো. আব্দুর রউফ বলেন, ‘এ দায়িত্বকে একটি আমানতদারিতা মনে করছি। পরিবহনব্যবস্থাকে ছাত্রবান্ধব করার জন্য যা করা দরকার, সেটাই করার চেষ্টা করব। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।’

৩ দিনের স্মরণোৎসবে মুখর হবে কুষ্টিয়ার লালনধাম

কুষ্টিয়ায় লালন মেলার মাঠ থেকে ২০০০ কলকে জব্দ

বিরূপ সড়কই মূল বাধা

প্রতিমন্ত্রীর কর্মসূচিতে ছাত্রদলের হাতাহাতি, ভিডিও ধারণ করায় লাঞ্ছিত ৩ সাংবাদিক

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

কুষ্টিয়ায় ১৩ বছর আগের হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

পদ্মায় দস্যুদের দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, দুই স্পিডবোটে আগুন

কুষ্টিয়া পলিটেকনিকে ছাত্রদল-শিবির পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ