হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় শ্মশানঘাটের পাশে মিলল ওয়ান শুটারগান ও কার্তুজ

কুষ্টিয়া প্রতিনিধি

উদ্ধারকৃত ওয়ান শুটারগান ও কার্তুজ। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরের জুগিয়া চরপাড়া শ্মশানঘাটের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া চরপাড়া শ্মশানঘাটের পূর্ব পাশে একটি বালুর টিলায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। উদ্ধার করা কার্তুজের মধ্যে একটি লাল রঙের লিডবল কার্তুজ ও একটি সাদা রঙের রাবার কার্তুজ রয়েছে।

এসআরবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল দিবাগত রাত ১২টার দিকে এ তথ্য জানানো হয়।

তবে অস্ত্রগুলো কে বা কারা সেখানে ফেলে গেছে, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।

কুষ্টিয়ায় প্রতিপক্ষের কোপে যুবকের হাত বিচ্ছিন্ন, ১৩ মহিষ ও ৩০ মণ পাট লুটের অভিযোগ

ইবিতে ছাত্রদলের কর্মসূচিতে উপস্থিত থাকতে শিক্ষার্থীদের নোটিশ হল প্রশাসনের

লালনের আখড়াবাড়িতে তিন দিনে থানায় ৮৬টি মোবাইল চুরির অভিযোগ

শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার পর মীমাংসা চেয়েছিলেন মাদ্রাসাশিক্ষক, রাজি হননি মা

ইবিতে নির্মাণাধীন ছাত্র হলে বাঁশের মাচা ভেঙে আহত শ্রমিক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কুষ্টিয়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি, চার নারীর গয়না ছিনতাই

শ্বাসকষ্টজনিত কারণে মারা গেলেন ইবির জার্নালিজম বিভাগের শিক্ষার্থী

লালনের আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধার: তদন্তে চার সদস্যের কমিটি

দৌলতপুরে পদ্মা নদীতে ভাসছে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ

নবজাতককে বিক্রি করে চুরির নাটক সাজানোর অভিযোগ