হোম > সারা দেশ > কুষ্টিয়া

ভেড়ামারায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ 

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা ১২ মাইল বিশ্বাস ডাল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণশ্রমিক ও মিরপুরের নওয়াপাড়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন মিন্টু (৪৭) এবং ঈশ্বরদী ইপিজেডের পোশাককর্মী ও একই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী শারমিন খাতুন (২৫)। তাঁরা মোটরসাইকেলের আরোহী ছিলেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে ১২ মাইল এলাকায় ঈশ্বরদীগামী মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাজ্জাদ হোসেন নামে এক মোটরসাইকেলচালক মারা গেছেন। এ সময় মোটরসাইকেলের আরোহী শারমিন সুলতানা গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

৩ দিনের স্মরণোৎসবে মুখর হবে কুষ্টিয়ার লালনধাম

কুষ্টিয়ায় লালন মেলার মাঠ থেকে ২০০০ কলকে জব্দ

বিরূপ সড়কই মূল বাধা

প্রতিমন্ত্রীর কর্মসূচিতে ছাত্রদলের হাতাহাতি, ভিডিও ধারণ করায় লাঞ্ছিত ৩ সাংবাদিক

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

কুষ্টিয়ায় ১৩ বছর আগের হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

পদ্মায় দস্যুদের দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, দুই স্পিডবোটে আগুন

কুষ্টিয়া পলিটেকনিকে ছাত্রদল-শিবির পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ