হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী-সন্তান আহত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম রিনা খাতুন (৩০)। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও দুজন। আহতরা হলেন-ওই নারীর স্বামী আশরাফুল ইসলাম জনি (৩৬) ও সন্তান জয়া (১১)। 

আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের নদন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, আহত জনি কুষ্টিয়া হাউজিং সি ব্লকের আব্দুস সালামের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাভার্ড ভ্যানটি মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত জনি তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে পাংশার মাছপাড়া এলাকার শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি কুষ্টিয়া হাউজিংয়ের দিকে যাচ্ছিলেন। আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে কুমারখালীর নদন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে স্ত্রী রিনা খাতুনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় স্বামী জনি ও সন্তান জয়াকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত জনি ও জয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত। 

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী ও সন্তান আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কাভার্ড ভ্যানটি টোলপ্লাজা এলাকা থেকে জব্দ করা হয়েছে।’  

১০ হাজার বৃক্ষরোপণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয়

পদ্মায় বাড়ছে পানি, কুষ্টিয়ায় নৌকা সংস্কারে ব্যস্ত মাঝি ও জেলেরা

দৌলতপুরে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

এবার আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে আবেদন

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

দৌলতপুরে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সড়ক

কুষ্টিয়ায় আ.লীগ নেতা আনোয়ার আলীর বাড়িতে অভিযান

মন্ত্রী আসার খবরে যেভাবে দুই ঘণ্টায় বদলে গেল কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিত্র