হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবির শিক্ষার্থীবাহী বাসের চাপায় বাইসাইকেল আরোহী নিহত

ইবি প্রতিনিধি

বাসের চাপায় বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম হাউজিং এ ব্লকের মৃত নূর উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে হাউজিং এলাকা থেকে বাইসাইকেল যোগে জাহিদুল ইসলাম পিটিআই রোডের দিকে যাচ্ছিলেন। এ সময় শহরের জেলখানার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহনকারী একটি দ্রুতগামী দোতলা বাস জাহিদুল ইসলামকে চাপা দেয়। এতে জাহিদুলের বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীরা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যান। পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।  

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন বলেন, বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৩ দিনের স্মরণোৎসবে মুখর হবে কুষ্টিয়ার লালনধাম

কুষ্টিয়ায় লালন মেলার মাঠ থেকে ২০০০ কলকে জব্দ

বিরূপ সড়কই মূল বাধা

প্রতিমন্ত্রীর কর্মসূচিতে ছাত্রদলের হাতাহাতি, ভিডিও ধারণ করায় লাঞ্ছিত ৩ সাংবাদিক

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

কুষ্টিয়ায় ১৩ বছর আগের হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

পদ্মায় দস্যুদের দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, দুই স্পিডবোটে আগুন

কুষ্টিয়া পলিটেকনিকে ছাত্রদল-শিবির পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ