হোম > সারা দেশ > কুষ্টিয়া

সরকারি চালের অর্থ আত্মসাতের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া এনসিপির শোকজ নোটিশ পাওয়া দুই নেতা। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার দুই নেতাকে সরকারি বরাদ্দের চালের অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। দলটির জেলার শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি জানান, গতকাল শুক্রবার (২০ মার্চ) ওই নেতাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

জান্নাতুল ফেরদৌস টনি বলেন, এনসিপির কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী ইবাদত আলী ও কুমারখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিনকে এই নোটিশ দেওয়া হয়। তাঁদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে ওই দুই নেতার বিরুদ্ধে সরকারি বরাদ্দের চালের অর্থ আত্মসাৎ এবং নির্বাচনী সময়ে দলীয় নীতিমালা লঙ্ঘন করে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ উল্লেখ করা হয়।

জানতে চাইলে কুমারখালী উপজেলার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন বলেন, ‘শোকজ নোটিশ পেয়েছি। আমি আমার ব্যাখ্যা দিয়ে দেব।’

জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি বলেন, ‘বিভিন্ন মাধ্যমে আমরা ওই দুই নেতার বিরুদ্ধে অভিযোগের বিষয়গুলো জানতে পেরেছি। দলের স্বচ্ছতা নিশ্চিতের জন্য তাঁদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণ না করতে পারলে আমরা বিষয়টি কেন্দ্রকে অবহিত করব। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর বকা, আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত লাশ উদ্ধার

সমালোচনার মুখে পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই হাসপাতাল ছাড়লেন সাপুড়ে ইমরান

সাপের কামড়ে আহত সাপুড়ে, হাসপাতালে চিকিৎসাধীন ‘বিষ ঝাড়া’ ওঝা

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ২৫

পান কিনতে পাঠিয়ে কিশোরের ভ্যান নিয়ে চম্পট যাত্রী, কিস্তি নিয়ে বিপাকে পরিবার

কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে দুজনকে কু‌পিয়ে হত্যা

নষ্ট দাঁত রেখে সুস্থ দাঁত অপসারণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

কুমারখালীর একটি কলাবাগানে পড়ে ছিল নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ

১৮-তে পা দিতেই শিশু পরিবার ছাড়ার নির্দেশ, দিশেহারা পাঁচ এতিম

জুলাই গ্রাফিতি দিয়ে রেপ্লিকা নির্মাণের পরিকল্পনা ইবি প্রশাসনের, শিক্ষার্থীদের মতানৈক্য