হোম > সারা দেশ > কুষ্টিয়া

বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে মালা মোস্তফা সরদার (৪০) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের বরইচারা গ্রামের এসএসবি ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি খোকসা উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের মুন্নাফ সরদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে মাটির স্তূপের ওপরে মোস্তফা সেলোইঞ্জিন চালিত মালামাল বহনকারী গাড়ি থেকে মাটি নামাচ্ছিলেন। এ সময় গাড়িটি একদিকে উঁচু হয়ে যায় এবং মোস্তফা স্তূপের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তাড়ে জড়িয়ে বিদ্যুতায়িত হন। এ সময় অন্যান্য শ্রমিকেরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে ইটভাটা শ্রমিকের নেতা আশরাফ সরদার বলেন, ‘গাড়ি থেকে মাটি নামাতে গিয়ে বিদ্যুতের শর্ট লেগে অসুস্থ হয়ে পড়েন মোস্তফা। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’ 

এসএসবি ইটভাটার মালিক নাজিম উদ্দিন বলেন, ‘অসাবধানতাবশত দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। স্বজনদের সঙ্গে কথা চলছে এ বিষয়ে।’ 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে ভাটা শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান।’ 

লালনের আখড়াবাড়িতে তিন দিনে থানায় ৮৬টি মোবাইল চুরির অভিযোগ

শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার পর মীমাংসা চেয়েছিলেন মাদ্রাসাশিক্ষক, রাজি হননি মা

ইবিতে নির্মাণাধীন ছাত্র হলে বাঁশের মাচা ভেঙে আহত শ্রমিক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কুষ্টিয়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি, চার নারীর গয়না ছিনতাই

শ্বাসকষ্টজনিত কারণে মারা গেলেন ইবির জার্নালিজম বিভাগের শিক্ষার্থী

লালনের আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধার: তদন্তে চার সদস্যের কমিটি

দৌলতপুরে পদ্মা নদীতে ভাসছে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ

নবজাতককে বিক্রি করে চুরির নাটক সাজানোর অভিযোগ

লালনের আখড়াবাড়ির বোমাটি শক্তিশালী ছিল: অতিরিক্ত পুলিশ সুপার

লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে টাইম বোমা উদ্ধার