হোম > সারা দেশ > কুষ্টিয়া

অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ইবিতে অ্যাথলেটিকস প্রতিযোগিতা

ইবি সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আয়োজনে আন্তবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস (ছাত্রছাত্রী) ও বাস্কেটবল (ছাত্র)-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে মোট ৩০টি ইভেন্টে দেশের ৫৬টি বিশ্ববিদ্যালয় অংশ নেবে। চলতি মাসের ৪, ৫ ও ৬ তারিখে এসব ইভেন্ট অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এবং আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা-২০২৬-এর সদস্যসচিব ড. শেখ মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবারের আসরে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো—ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।

বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নেওয়া সাত বিশ্ববিদ্যালয় হলো—ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এ ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব হোসেন ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।

সার্বিক বিষয়ে আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা-২০২৬-এর সদস্যসচিব ড. শেখ মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশের আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার দুটি ইভেন্ট—অ্যাথলেটিকস ও বাস্কেটবল টুর্নামেন্ট—আমাদের বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে। ইতিমধ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব ইভেন্ট অনুষ্ঠিত হবে।’

মা-বাবাহীন সংসার এখন ১০ বছরের জুনায়েদের কাঁধে

পোড়া মবিলে বিকল্প ডিজেল, দৌলতপুরে উদ্ভাবিত প্রযুক্তিতে আশার আলো

কুষ্টিয়ায় পীর হত্যা: রাজশাহী থেকে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় স্কুলছাত্র গ্রেপ্তার

কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে

পার্সেল খুলতেই বোমা বিস্ফোরণ, ভ্যানচালক আহত

কুষ্টিয়ায় পীর হত্যা: ভিডিও দেখে শনাক্ত ২ যুবক গ্রেপ্তার

ইবির শিক্ষক-কর্মকর্তারা মাফ পেলেও ঝুলে আছে ৩৩ শিক্ষার্থীর ভবিষ্যৎ

আমির হামজাকে আইনি নোটিশ ছাত্রশক্তি নেতার

ইবি ও জাবির দুই শিক্ষার্থীকে বহিরাগতদের মারধর