হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ‘গলা কেটে বৃদ্ধের আত্মহত্যা’

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ছুরি দিয়ে নিজের গলা কেটে খন্দকার মাহে আলম (৬০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার ভোরে কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সাদ্দাম বাজার এলাকার নাসির উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

মাহে আলমের ছোট ভাই শাহিনুর রহমান বলেন, ‘আমার ভাই আগে হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। সাত-আট বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি। সব সময় বাড়িতেই থাকতেন। অসংলগ্ন কথাবার্তা ও আচরণ করতেন। আজ ভোরে তিনি নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

৩ দিনের স্মরণোৎসবে মুখর হবে কুষ্টিয়ার লালনধাম

কুষ্টিয়ায় লালন মেলার মাঠ থেকে ২০০০ কলকে জব্দ

বিরূপ সড়কই মূল বাধা

প্রতিমন্ত্রীর কর্মসূচিতে ছাত্রদলের হাতাহাতি, ভিডিও ধারণ করায় লাঞ্ছিত ৩ সাংবাদিক

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

কুষ্টিয়ায় ১৩ বছর আগের হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

পদ্মায় দস্যুদের দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, দুই স্পিডবোটে আগুন

কুষ্টিয়া পলিটেকনিকে ছাত্রদল-শিবির পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ