হোম > সারা দেশ > কুষ্টিয়া

যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ, দড়িতে বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দড়িতে বেঁধে ঘোরানো হয় যুবককে। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করে কোমর ও গলায় দড়ি বেঁধে থানা এলাকায় ঘুরিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। পরে স্থানীয় জনতা তাঁকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় পুলিশ ওই যুবককে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ভর্তি রোগী ও তাদের স্বজনদের মোবাইল ফোন, ব্যাগসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ ছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজনের একটি ব্যাগ নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে হাতেনাতে আটক করেন। পরে তাঁর কোমর ও গলায় দড়ি বেঁধে থানা এলাকায় ঘুরিয়ে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দড়ি বাঁধা অবস্থায় ওই যুবককে একজন ব্যক্তি টেনে নিয়ে যাচ্ছেন। তাঁর পেছনে কয়েকজন স্থানীয় ব্যক্তি হাঁটছেন এবং আশপাশে উৎসুক জনতার ভিড় দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আটক যুবকের নাম সাগর হোসেন (৩০)। তিনি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বাসিন্দা বিপ্লব হোসেনের ছেলে।

এ ঘটনায় গতকাল দৌলতপুর থানায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করা হয়। পরে শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) লিংকন বলেন, সাগর একজন পেশাদার চোর। স্থানীয় লোকজন তাঁকে চুরির অভিযোগে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে দড়ি বেঁধে ঘোরানোর বিষয়টি আমাদের জানা নেই।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘স্থানীয় লোকজন চুরির অভিযোগে একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে তাকে দড়ি বেঁধে ঘোরানোর বিষয়টি আমার জানা নেই।’

গড়াই নদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ৫ বছর পর পরিচয় মিলল নেপালি যুবকের, দেশে ফেরার অপেক্ষা

ডাকাতিপুকুরে ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের জামিন নামঞ্জুর

১০ হাজার বৃক্ষরোপণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয়

পদ্মায় বাড়ছে পানি, কুষ্টিয়ায় নৌকা সংস্কারে ব্যস্ত মাঝি ও জেলেরা

দৌলতপুরে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪