হোম > সারা দেশ > কুষ্টিয়া

ধর্ষণের শিকার শিশুর ঘরে আগুন, প্রতিবেশী দাদার ছেলে আটক

কুষ্টিয়া প্রতিনিধি

আগুনে পুড়ল ঘর। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে প্রতিবেশী দাদার ধর্ষণের শিকার সেই আট বছরের শিশুর বসতঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধর্ষণ মামলায় গ্রেপ্তার আফজাল কাজীর ছেলে তারেক কাজীকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। আজ শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার গভীর রাতে আকস্মিক আগুনে পুড়ে যায় মাথা গোঁজার একমাত্র টিনের ঘরটি। সে সময় ওই শিশু ও তার মা অন্যত্র ছিলেন। অন্য এক বোন ছিল নানাবাড়ি। আর ছোট বোন ছিল চাচার ঘরে।

শনিবার সন্ধ্যার পর উপজেলার গোপগ্রাম ইউনিয়নে গিয়ে ধর্ষণের শিকার আট বছরের শিশু ও তার মাকে বাড়িতে পাওয়া যায়নি। তবে কোথায় রয়েছে, এ বিষয়ে পরিবারের কেউ মুখ খোলেনি।

দেখা গেছে, মাথা গোঁজার একমাত্র ঘর ও পাশের রান্নাঘরটি পুড়ে গেছে। কিছু বাঁশের খুঁটি দাঁড়িয়ে রয়েছে। ঘরে বিছানা-বালিশ আংশিক পোড়া অবস্থায় পড়ে রয়েছে।

শিশুটির চাচা বলেন, কয়েক দিন ব্যস্ত থাকায় শুক্রবার সন্ধ্যায় ঘুমিয়ে পড়েন। পরে লোজনের চিৎকারে তিনি জেগে দেখেন তাঁর ভাইয়ের ঘরে আগুন।

ওই ওয়ার্ডের মেম্বার জানান, কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তা ছাড়া ওই বাড়িতে গভীর রাতে আগুন লাগবে কী করে। তিনি ওই শিশু ধর্ষণের বিচার দাবি করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনা শোনার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত আফজাল কাজীকে গ্রেপ্তার করা হয়। শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। হঠাৎ করে ওই বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শোনামাত্র জড়িত থাকার অভিযোগে তারেক কাজী নামের এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তিনি ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার একমাত্র আসামি আফজাল কাজীর ছেলে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

পদ্মায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল ২০ কিলোমিটার দূরে

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

কুষ্টিয়ায় পদ্মায় পড়ে শিশু নিখোঁজ

ফ্যাসিস্ট গোষ্ঠী বিগত ১৭ বছর সমাজে বৈষম্য সৃষ্টি করেছে: ইবি উপাচার্য

রাশিয়ায় পড়তে গিয়ে লাশ হয়ে ফিরলেন কুষ্টিয়ার অনিক

জমি নিয়ে বিরোধ, বড় ভাইকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

গভীর রাতে পদ্মায় স্পিডবোট ট্রায়াল, গুলিবিদ্ধ যুবক

হোম ডেলিভারিতে পৌঁছাচ্ছে মাদক, সীমান্তজুড়ে সক্রিয় সিন্ডিকেট

দুই শতকের নীলকুঠি: নির্যাতনের স্মৃতি পেরিয়ে আজ জনসেবার ঠিকানা