হোম > সারা দেশ > কুষ্টিয়া

এবার ডি‌সি বদলি নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ, আমির হামজাকে নোটিশ

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি

আমির হামজা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জেলা প্রশাসককে (ডি‌সি) বদলি হয়ে আসতে ২০ থেকে ৩০ কো‌টি টাকা ব্যয় ক‌রতে হয়—সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেই অর্থ গ্রহণকারীদের নাম-পরিচয় প্রকাশের জন্য তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে প‌রিচয় জনসমক্ষে প্রকাশ অথবা আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন যুবদলের সভাপ‌তি র‌বিউল ইসলামের পক্ষে আজ সোমবার (১৩ এপ্রিল) আইনজীবী আব্দুল মজিদ নোটিশটি পাঠান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘লিগ্যাল নোটিশটি এমপি সাহেব বরাবর পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে নাম-পরিচয় প্রকাশ অথবা আইনগত ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে। যদি তা না করেন, তাহলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জানা যায়, গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে বক্তব্যকালে জামায়াত নেতা সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, ‘কু‌ষ্টিয়ার ডি‌সি আসতে কমপক্ষে এখন ৩০ থেকে ৫০ কো‌টি টাকা খরচ করা লাগে। এর আগে ২০ কো‌টি পর্যন্ত শুনেছিলাম... ।’ এ সময় আমির হামজা বলেন, সদর থানার ওসিকে অন্তত ২০ লাখ টাকা ওপরওয়ালাকে দিয়ে এখানে আসা লাগে।

পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে আমির হামজার এই বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই আলোচনায় আমির হামজা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকেও ‘না‌স্তিক ও ইসলামবিদ্বেষী’ বলেন।

বক্তব্য দেওয়া‌র ১৬ দিন পর আজ সোমবার (১৩ এপ্রিল) মুফতি আমির হামজাকে ডি‌সি বদলি হয়ে আসার জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ২০ থেকে ৩০ কোটি টাকা দিয়েছেন, তাঁদের পরিচয় প্রকাশ করার জন্য নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, ‘আমির হামজা গত ২৭ মার্চ হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে উপস্থিত মুসল্লিদের সম্মুখে বক্তব্য প্রদান করেন যে “কুষ্টিয়ার বর্তমান ডিসি সাহেব বদলি হয়ে কুষ্টিয়া আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন”।’

নোটিশে উল্লেখ করা হয়, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে ছবিসহ আপনার বক্তব্যের অংশ ফলাও করে প্রকাশিত হয়েছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

জানতে চাইলে যুবদল নেতা র‌বিউল ইসলাম বলেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’

এ বিষয়ে হাটশ হরিপুর বড় জামে মসজিদ ক‌মি‌টির সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস আজকের প‌ত্রিকাকে বলেন, ‘এম‌পি সাহেব ওই দিন নিজ থেকেই জুমার নামাজে মস‌জিদে এসে‌ছিলেন। তবে আলোচনার সময় আমি বাইরে থাকায় তি‌নি কী বক্তৃতা দিয়েছেন, শুনতে পা‌রি নাই।’

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জিয়ারখী ইউনিয়ন যুবদলের সভাপ‌তি নো‌টিশ‌টি পাঠিয়েছেন। আমির হামজা মেডিকেল কলেজ চালু নিয়ে বললেন, ‘তিন দিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছেন। অথচ তাঁকে কারা টাকার অফার করেছে, তাদের নাম বলছেন না। আবার কুষ্টিয়ায় ডি‌সি বদলি হয়ে আসতে ২০ থেকে ৩০ কো‌টি টাকা দিতে হয় বক্তব্য দিয়েছেন। তিনি (আমির হামজা) জনসমক্ষে নাম প্রকাশ করুন। তথ্য গোপন করাটাও ক্রিমিনাল অফেন্স (ফৌজদারি অপরাধ)।

এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য মুফতি আমির হামজার মোবাইল ফোনে কল করেও সাড়া পাওয়া যায়নি।

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

কুষ্টিয়ায় বালু অপসারণকালে দুর্বৃত্তদের গু‌লি, আহত ৪ শ্রমিক

বিএনপির দুই নেতার পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত কুষ্টিয়ার রাজনীতি

কুষ্টিয়ায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাসদস্যবাহী বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

কুষ্টিয়ায় হামে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু, চার মাসে প্রাণহানি ১৩

কুষ্টিয়ায় নাতনিকে ধর্ষণের অভিযোগ, নানাকে গণধোলাই

ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩

কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে, নিহত ৩, আহত অন্তত ২০