হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে মাদ্রসাছাত্রের মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিঠু শেখ (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) দেড়টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পীতাম্বর বশী গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে।

মিঠু শেখ ওই এলাকার দিনমজুর শহিদ শেখের ছেলে ও ডাঁসা মহুর আলী দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদ্রাসা ছাত্র মিঠু বেলা ১ টা ২০ মিনিটের দিকে সুপারি গাছের মাথায় ব্রাজিলের পতাকা টাঙাতে গাছে উঠেছিল। এ সময় বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এতে তার পা পুড়ে যায় এবং মুখ দিয়ে ধোঁয়া বের হতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, মিঠুকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।

এ বিষয়ে ওই ছাত্রের চাচাতো ভাই পলাশ মাহমুদ বলেন, মিঠু ব্রাজিলের সমর্থক ছিল। সুপারি গাছে পতাকা টাঙাতে উঠেছিল। এ সময় বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে মাদ্রাসাছাত্র মারা গেছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

লালনের আখড়াবাড়িতে তিন দিনে থানায় ৮৬টি মোবাইল চুরির অভিযোগ

শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার পর মীমাংসা চেয়েছিলেন মাদ্রাসাশিক্ষক, রাজি হননি মা

ইবিতে নির্মাণাধীন ছাত্র হলে বাঁশের মাচা ভেঙে আহত শ্রমিক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কুষ্টিয়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি, চার নারীর গয়না ছিনতাই

শ্বাসকষ্টজনিত কারণে মারা গেলেন ইবির জার্নালিজম বিভাগের শিক্ষার্থী

লালনের আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধার: তদন্তে চার সদস্যের কমিটি

দৌলতপুরে পদ্মা নদীতে ভাসছে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ

নবজাতককে বিক্রি করে চুরির নাটক সাজানোর অভিযোগ

লালনের আখড়াবাড়ির বোমাটি শক্তিশালী ছিল: অতিরিক্ত পুলিশ সুপার

লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে টাইম বোমা উদ্ধার