হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় যুবশক্তির নতুন কমিটি নিয়ে বিতর্ক, সদস্যসচিবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা এনসিপি নেতার

কুষ্টিয়া প্রতিনিধি

নবগঠিত কমিটির সদস্যসচিব সুরুজ হোসেন সম্রাট। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির কুষ্টিয়া জেলা শাখার নতুন কমিটি ঘোষণার পর তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। নবগঠিত কমিটিতে সদস্যসচিব করা হয়েছে সুরুজ হোসেন সম্রাটকে। তবে কমিটি ঘোষণার পরপরই এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহম্মেদ তাঁকে এবং নতুন কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন।

নিজের ফেসবুক পোস্টে নয়ন আহম্মেদ দাবি করেন, কথিত নিয়োগ-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত সুরুজ হোসেন সম্রাটকে সদস্যসচিব করা হয়েছে, যা দুঃখজনক। তিনি কমিটি পুনর্গঠন, অভিযোগ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সম্প্রতি কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আউটসোর্সিং কর্মী নিয়োগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ে। ‘আপডেট শিরোনাম’ নামে একটি ফেসবুক পেজে প্রকাশিত প্রায় সাড়ে আট মিনিটের ওই অডিওতে চাকরিপ্রত্যাশীর সঙ্গে কথোপকথনের সময় একজন ব্যক্তি নিজেকে সুরুজ হোসেন সম্রাট এবং জাতীয় যুবশক্তির কুষ্টিয়া জেলা সদস্যসচিব হিসেবে পরিচয় দেন। অডিওতে নিয়োগের বিনিময়ে অর্থ দাবি এবং রোগীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে।

এ ঘটনায় সে সময় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে জাতীয় যুবশক্তির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন প্রথমে মন্তব্য করতে না চাইলেও পরে বলেন, জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ভাইরাল অডিওর বিষয়ে তদন্তে সংগঠন জানতে পেরেছে, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে সুরুজ হোসেন সম্রাট বলেন, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই কমিটি অনুমোদনের পর একটি পক্ষ বিরোধিতা করছে। তাঁর দাবি, ভাইরাল অডিওতে আর্থিক লেনদেনের অভিযোগ সত্য নয়। যে ব্যক্তি অডিওটি রেকর্ড করেছিলেন তিনি তাঁর আত্মীয় এবং প্রয়োজনে এ বিষয়ে বিবৃতি দিতেও রাজি আছেন।

নয়ন আহম্মেদ বলেন, নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ থাকা বিতর্কিত কোনো ব্যক্তি দলে থাকতে পারেন না। তাই তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, যুবশক্তির কেন্দ্রীয় কমিটি আগে এ বিষয়ে বিবৃতি দেওয়ার পরও সম্রাটকে জেলা সদস্যসচিব করা হয়েছে। তাঁর দাবি, এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের সমর্থনেই সম্রাটকে এ পদে আনা হয়েছে। বিষয়টি যুবশক্তি ও এনসিপির কেন্দ্রীয় নেতাদেরও জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক তরিকুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

দৌলতপুরে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর: তিন নদীতে পানি বাড়ছে পদ্মাপাড়ে ভাঙন

খোকসায় ট্রেনের যাত্রাবিরতি বাতিলের প্রতিবাদে ৩ ঘণ্টা রেললাইন অবরোধ

ভাঙছে পদ্মাপাড়, বাড়ছে দুর্ভোগ

হত্যাকাণ্ডের শিকার ইবি শিক্ষিকার পরিবারকে শিক্ষকদের এক দিনের বেতন দেওয়ার উদ্যোগ

খেলা দেখে দেরিতে বাড়ি ফেরায় স্ত্রীর বকা, আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত লাশ উদ্ধার

সমালোচনার মুখে পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই হাসপাতাল ছাড়লেন সাপুড়ে ইমরান

সাপের কামড়ে আহত সাপুড়ে, হাসপাতালে চিকিৎসাধীন ‘বিষ ঝাড়া’ ওঝা

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ২৫