হোম > সারা দেশ > কুষ্টিয়া

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে: ইবিতে ক্রীড়া প্রতিমন্ত্রী

ইবি সংবাদদাতা

অনুষ্ঠানে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: আজকের পত্রিকা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রতিটি স্কুলে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ হাইস্কুল পর্যায়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে।

সোমবার (৪ মে) বিকেল ৫টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্রিকেট মাঠে আন্তবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস ও বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে ২১টি বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশ নেয়। ৫ ও ৬ মে এই প্রতিযোগিতা চলবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মাদকমুক্ত সমাজ গড়তে চাই। ভবিষ্যৎ প্রজন্মকে ডিভাইস থেকে দূরে রাখতে চাই। তার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। জেলা পর্যায়ে জেলা ক্রীড়া অফিসার রয়েছে। ভবিষ্যতে উপজেলা পর্যায়েও ৪৯৫ জন নিয়োগ দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খেলাধুলার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এ জন্য জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি দিতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৩০০ জন জাতীয় খেলোয়াড়কে এ সুবিধার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৫০০ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও কার্ডের অন্তর্ভুক্ত করা হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল মজিদ, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা।

অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ইবিতে অ্যাথলেটিকস প্রতিযোগিতা

মা-বাবাহীন সংসার এখন ১০ বছরের জুনায়েদের কাঁধে

পোড়া মবিলে বিকল্প ডিজেল, দৌলতপুরে উদ্ভাবিত প্রযুক্তিতে আশার আলো

কুষ্টিয়ায় পীর হত্যা: রাজশাহী থেকে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় স্কুলছাত্র গ্রেপ্তার

কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে

পার্সেল খুলতেই বোমা বিস্ফোরণ, ভ্যানচালক আহত

কুষ্টিয়ায় পীর হত্যা: ভিডিও দেখে শনাক্ত ২ যুবক গ্রেপ্তার

ইবির শিক্ষক-কর্মকর্তারা মাফ পেলেও ঝুলে আছে ৩৩ শিক্ষার্থীর ভবিষ্যৎ

আমির হামজাকে আইনি নোটিশ ছাত্রশক্তি নেতার