হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রৌমারী সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

ফাইল ছবি

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিএসএফ গুলিবর্ষণ করেছে নাকি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

আটক যুবক মিস্টার আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে। মিস্টার আলীসহ কয়েকজন বাংলাদেশি চোরাকারবারের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে গিয়েছিলেন বলে সীমান্ত সূত্রে জানা গেছে।

বিজিবি জানিয়েছে, ওই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত হতে বিএসএফকে বার্তা পাঠানো হয়েছে। তবে আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএসএফ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে উপজেলার খাটিয়ামারীতে ১০-১২ জনের চোরাকারবারি দল নো-ম্যান্স ল্যান্ড পেরিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। তারা ভারতের কাঁটাতারের ওপর দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য পার করছিল। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ছত্রভঙ্গ হয়ে চোরাকারবারিরা পালানোর চেষ্টা করলে বিএসএফ মিস্টার আলী নামের এক বাংলাদেশিকে আটক করে নিয়ে যায়।

ওই সীমান্তের দায়িত্বে থাকা জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুজ্জামান বলেন, ‘ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবককে আটকের বিষয়টি শোনার পর বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তবে তাদের পক্ষ থেকে এখনো কোনো জবাব পাওয়া যায়নি। তবে গুলি কিংবা কোনো বিস্ফোরণের শব্দ হওয়ার বিষয়টি আমার জানা নেই।’

কুড়িগ্রাম আইনজীবী সমিতি: নতুন সদস্যভুক্তির ফি আড়াই লাখ থেকে ৫ লাখ টাকা

সংস্কারকাজে ধীরগতি, প্রতিবাদে সড়ক অবরোধ এলাকাবাসীর

ভারতে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে ২ যুবক আটক, পতাকা বৈঠকের আহ্বান

উলিপুরে অবৈধ দখলে থাকা ৭০ শতক খাসজমি উদ্ধার

সরকারি প্রাইমারি স্কুল: গ্রিল-রেলিংবিহীন ভবন যেন শিশুদের মরণফাঁদ

কুড়িগ্রামে গুঁড়িয়ে দেওয়া হলো চারটি ইটভাটার কিলন, ১৬ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল: চিকিৎসক সংকটে ধুঁকছে হাসপাতাল

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ: চিকিৎসক ও সরঞ্জাম-সংকটে ধুঁকছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের পুনর্বহালের নির্দেশের প্রতিবাদে মানববন্ধন