হোম > সারা দেশ > কুড়িগ্রাম

চিলমারীতে হচ্ছে ভাওয়াইয়া ইনস্টিটিউট 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

‘ওকি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে’, ভাওয়াইয়া সম্রাট কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিনের গাওয়া সেই বন্দর ছোঁয়া কুড়িগ্রামের চিলমারীতে ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গানের চর্চা ও প্রশিক্ষণের জন্য ভাওয়াইয়া ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নাহিদ হাসান। 

তিনি জানান, চিলমারী ভাওয়াইয়া গান বহুবার উচ্চারিত নাম। একদিকে গোয়ালপাড়া আরেকদিকে কোচবিহার-রংপুর-দিনাজপুর। ভাওয়াইয়া ইনস্টিটিউট হলে ভাওয়াইয়া নব প্রাণ পাবে বলে বিশ্বাস। 

তিনি আরও জানান, সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল দ্রুত কাজ শুরু হবে জানিয়েছেন। 

এ দিকে চিলমারীতে ভাওয়াইয়া ইনস্টিটিউট স্থাপনে সরকারের সম্মতিতে কুড়িগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাদের মতে, ভাওয়াইয়া গানের জনপদ উত্তরবঙ্গের চিলমারী এবার স্বীকৃতি পেতে যাচ্ছে।

উপজেলা বিএনপির কমিটিতে ৬ সরকারি চাকরিজীবী, প্রধান শিক্ষক বললেন ‘চাকরি ছেড়ে দেব’

মা‌কে ছু‌রিকাঘা‌তে হত্যা: ৫ ঘণ্টার মধ্যে পলাতক ছে‌লে আটক

ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুর: মাদ্রাসায় নিয়োগের বৈঠক ইটভাটায়, ঘুষের অভিযোগ

বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের কমিটির সভা আহ্বান

ব্যবসায়ীকে মারধরের পর সোয়া লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়ম, ৮ জনের আদেশ নিয়ে প্রশ্ন