হোম > সারা দেশ > কুড়িগ্রাম

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

পুকুরে ডুবে শিশুর মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

‎কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে আলিফ (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে পৌরসভার পশ্চিম শিববাড়ী এলাকায় ঘটনাটি ঘটে।

‎এলাকাবাসী ও শিশুর স্বজন সূত্রে জানা যায়, ওই এলাকার রেজাউল ইসলামের ছেলে আলিফ সকালে মায়ের সঙ্গে বাড়ির পাশে থাকা পুকুরপাড়ে যায়। এ সময় আলিফ পুকুরপাড়ে বসে খেলছিল। তার মা কাপড় পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর আলিফকে সেখানে দেখতে না পেয়ে তাঁর মা আশপাশে খুঁজতে থাকেন। এরপর পুকুরের পানিতে আলিফকে ভেসে থাকতে দেখেন। পরে প্রতিবেশীরা আলিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বিষাদ চন্দ্র সরকার জানান, আলিফ নামের শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

‎উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, শিশুমৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাওর ও উত্তরাঞ্চলে বজ্র আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হবে: দুর্যোগমন্ত্রী

‘টাকার বিনিময়ে’ সরকারি জমি অন্যদের দিচ্ছেন এসি ল্যান্ড

কুড়িগ্রামে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিখোঁজের ৬ ঘণ্টা পর গৃহবধূকে পাওয়া গেল তেঁতুলগাছের মগডালে

কুড়িগ্রামে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

দুধকুমারে বালু উত্তোলন, ঝুঁকিতে তীর রক্ষা বাঁধ

২৫ বছরের জমানো টাকা দিয়ে সেতু নির্মাণ করে প্রশংসায় ভাসছেন আব্দুল করিম

কুড়িগ্রামের দুই উপজেলায় জ্বালানি তেল বিক্রি বন্ধ

সকালে ‘নিখোঁজ’, রাতে বাড়ির পাশে মিলল শিশুর মরদেহ