হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয় জানানো হয়েছে। 

সদ্য বিলুপ্ত জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা এই তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। 

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘দলের গৃহীত এক সিদ্ধান্তে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।’ 

এর আগে ২০১৬ সালে ১৫১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়। কিন্তু শুরু থেকেই সভাপতি তাসভীরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। 

মেয়াদোত্তীর্ণ কমিটি আর দ্বন্দ্বের কারণে দলটির সাংগঠনিক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে। দলীয় যেকোনো কর্মসূচি বাস্তবায়নেও নেতা–কর্মীদের মধ্যে বিভক্তি প্রকাশ্যে রূপ পেয়ে আসছিল। কমিটি বিলুপ্ত ঘোষণার মাধ্যমে আপাতত এসবের অবসান হলো বলে মনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন দলটির নেতা–কর্মীরা। 

সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, ‘কমিটির ভেঙেছে ভালো হয়েছে। এত দ্বন্দ্বের চেয়ে ভেঙে দিয়েছে এতে আমি খুশি। আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

উপজেলা বিএনপির কমিটিতে ৬ সরকারি চাকরিজীবী, প্রধান শিক্ষক বললেন ‘চাকরি ছেড়ে দেব’

মা‌কে ছু‌রিকাঘা‌তে হত্যা: ৫ ঘণ্টার মধ্যে পলাতক ছে‌লে আটক

ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুর: মাদ্রাসায় নিয়োগের বৈঠক ইটভাটায়, ঘুষের অভিযোগ

বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের কমিটির সভা আহ্বান

ব্যবসায়ীকে মারধরের পর সোয়া লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়ম, ৮ জনের আদেশ নিয়ে প্রশ্ন