হোম > সারা দেশ > কুড়িগ্রাম

সাবেক এমপি বিপ্লবসহ ২৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি

পুলিশের হাতে আটক সাবেক চেয়ারম্যানসহ তিনজন। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিপ্লব হাসান পলাশসহ ৫০ জনের নামে হত্যাচেষ্টার মামলা হয়েছে। গতকাল বুধবার চিলমারী মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

একই দিন রাতে অভিযান চালিয়ে ওই মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী সাহেব আলী (১৯)। তিনি চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের মুদাফৎ থানা এলাকার আমিনুল ইসলামের ছেলে।

গ্রেপ্তার তিন আসামি হলেন রমনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি নুর ই এলাহী তুহিন, ছাত্রলীগ কর্মী সামিউল ইসলাম ওরফে সাগর মিয়া এবং আওয়ামী লীগ কর্মী জাকিউল ইসলাম।

মামলার এজাহারের বরাতে ওসি জানান, গত বছরের ২ আগস্ট চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে হামলায় বাদী সাহেব আলীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় সাবেক এমপি বিপ্লব হাসান পলাশকে প্রধান আসামি করে মামলা হয়েছে।

ওসি মুশাহেদ খান বলেন, মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উলিপুরে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারীসহ আহত ৩

ভিজিএফের ১০৪টি স্লিপসহ আটক, গভীর রাতে থানা থেকে মুক্ত

কুড়িগ্রামে মালবাহী ট্রাক্টরের ভারে ভেঙে পড়ল সেতু, আহত ৬

রৌমারী হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ, নীতিমালা লঙ্ঘনের দাবি

উলিপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ১০ কেজির বদলে দেওয়া হচ্ছে ৮ কেজি

কুড়িগ্রামে বাঁধের জমি দখল করে স্থাপনা নির্মাণ

আবারও স্কুলমাঠে পশুর হাট, প্রশাসন নীরব

ফের সেই স্কুলমাঠে পশুর হাট, প্রশাসনের নীরবতায় প্রশ্ন

তিস্তা টোল প্লাজায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা

অতিবৃষ্টিতে বোরো ধান নিয়ে বিপাকে কৃষক