হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

কুড়িগ্রাম প্রতিনিধি 

অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম। ছবি: সংগৃহীত

শিক্ষার্থী ভর্তি ও অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর আগেই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুকৃবি) উপাচার্য (ভিসি) পরিবর্তন করা হয়েছে। নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ভিসি প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নতুন ভিসি আজই সোমবার যোগদান করেছেন। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (ময়মনসিংহ) যোগদান করেছি।’

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। গত ২৫ অক্টোবর কৃষিগুচ্ছের আওতায় প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর ভর্তি শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। এ বছর এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থীর ভর্তির সুযোগ রাখা হয়েছে।

ভাতিজার শাবলের আঘাতে প্রাণ গেল চাচির, গুরুতর আহত ৩

কুড়িগ্রামে দাদাকে গলা কেটে হত্যার রহস্য উদ্‌ঘাটন করল পুলিশ

কুড়িগ্রামে নাতির বিরুদ্ধে দাদাকে গলা কেটে হত্যার অভিযোগ

কুড়িগ্রামে মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই

২০০ রবিদাস পরিবারে পূজার আনন্দ নেই

উলিপুরের ২০০ রবিদাস পরিবারে নেই পূজার আনন্দ

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক পরিবারের চারজনসহ নিহত ৫

উপজেলা বিএনপির কমিটিতে ৬ সরকারি চাকরিজীবী, প্রধান শিক্ষক বললেন ‘চাকরি ছেড়ে দেব’

মা‌কে ছু‌রিকাঘা‌তে হত্যা: ৫ ঘণ্টার মধ্যে পলাতক ছে‌লে আটক

ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত