হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে তাপমাত্রা কমে ১৫ ডিগ্রি সেলসিয়াস, ডিসেম্বরের শেষে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ২০ ডিসেম্বরের পর শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘তাপমাত্রা আরও কমতে পারে। ২০ ডিসেম্বরের পর জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।’

আজ রোববার বেলা পৌনে ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। জেলায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। আকস্মিক তাপমাত্রা কমায় কর্মজীবী মানুষ বিপাকে পড়েছেন। প্রয়োজন মেটাতে মানুষ শীতের কাপড় মুড়িয়ে বাইরে বের হয়েছেন।

কুড়িগ্রাম পৌর এলাকার নির্মাণশ্রমিক নজরুল ইসলাম বলেন, ‘আইজ হঠাৎ ঠান্ডা বাড়ছে। দেরিতে কামত বেড়াইছি। জিনিসপত্রের যে দাম, কাম না করলে খামো কী!’

এদিকে জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্র জানিয়েছে, শীত মোকাবিলায় পর্যাপ্ত সরকারি সহায়তা প্রস্তুত রয়েছে। শীতবস্ত্র হিসেবে জেলার ৯ উপজেলা ও ৩ পৌরসভায় ৩১ হাজার ১৫০ কম্বল দেওয়া আছে। এখনো প্রায় ১৪ হাজার মজুত আছে। প্রয়োজনে আরও চাহিদা দেওয়া হবে।

সকালে ‘নিখোঁজ’, রাতে বাড়ির পাশে মিলল শিশুর মরদেহ

কুড়িগ্রাম আইনজীবী সমিতি: নতুন সদস্যভুক্তির ফি আড়াই লাখ থেকে ৫ লাখ টাকা

সংস্কারকাজে ধীরগতি, প্রতিবাদে সড়ক অবরোধ এলাকাবাসীর

ভারতে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে ২ যুবক আটক, পতাকা বৈঠকের আহ্বান

উলিপুরে অবৈধ দখলে থাকা ৭০ শতক খাসজমি উদ্ধার

সরকারি প্রাইমারি স্কুল: গ্রিল-রেলিংবিহীন ভবন যেন শিশুদের মরণফাঁদ

কুড়িগ্রামে গুঁড়িয়ে দেওয়া হলো চারটি ইটভাটার কিলন, ১৬ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল: চিকিৎসক সংকটে ধুঁকছে হাসপাতাল

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ: চিকিৎসক ও সরঞ্জাম-সংকটে ধুঁকছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল