হোম > সারা দেশ > কুড়িগ্রাম

অবৈধভাবে ভারতে গিয়ে বাংলাদেশে ফেরা ১২ যুবক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার কারণে ১২ যুবককে আটক করেছে বিজিবি। আজ বুধবার ভোরে উপজেলার চরবোয়ালমারী সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

জামালপুর ৪৫ বিজিবি গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটক যুবকেরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। আজ বুধবার ভোরে সীমান্তপথে অবৈধভাবে বাংলাদেশে ফিরে আসার সময় তাঁদের আটক করা হয়। অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে তাঁদের থানায় হস্তান্তর করা হবে।

আটক যুবকেরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার আশরাফুল আলম (২৬), ময়মনসিংহের তোফাজ্জল হোসেন (২৯), শফিকুল ইসলাম (২৫), ওবায়দী হাসান (২২), নবী হোসেন (২৬), ফোরকান আলী (৩১), ওয়ালিউল্লাহ (২৫), হযরত আলী (৩৬), নারায়ণগঞ্জের আরিফ হোসাইন (৩৬), জামালপুরের মানিক মিয়া (২৯), নরসিংদীর মিজানুর রহমান (২৩) ও গাইবান্ধার মনির হোসেন (৩৮)।

উপজেলা বিএনপির কমিটিতে ৬ সরকারি চাকরিজীবী, প্রধান শিক্ষক বললেন ‘চাকরি ছেড়ে দেব’

মা‌কে ছু‌রিকাঘা‌তে হত্যা: ৫ ঘণ্টার মধ্যে পলাতক ছে‌লে আটক

ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুর: মাদ্রাসায় নিয়োগের বৈঠক ইটভাটায়, ঘুষের অভিযোগ

বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের কমিটির সভা আহ্বান

ব্যবসায়ীকে মারধরের পর সোয়া লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়ম, ৮ জনের আদেশ নিয়ে প্রশ্ন