হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভ্রমণের আড়ালে মাদক পাচার: ২৬ লাখ টাকার ইয়াবা নিয়ে স্ত্রীসহ দুই ভাই গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই ও তাঁদের স্ত্রীদের গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

আপন দুই ভাই মিলে ইয়াবা পাচার করতেন। এরপর এই কারবার আরও জমিয়ে তুলতে তাঁদের স্ত্রীদেরও যুক্ত করেন। এরপর ভ্রমণের নামে তাঁরা ইয়াবা নিয়ে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াতেন আর বিভিন্ন পক্ষের কাছে ইয়াবা সরবরাহ করতেন। এভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসছিলেন দীর্ঘদিন। তবে শেষরক্ষা হলো না। গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পাড়াপনন্দ এলাকায় সাগরিকা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই ও তাঁদের স্ত্রীদের গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ টাকা। আজ বুধবার দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার দক্ষিণ সিপাহীপাড়া গ্রামের আব্দুল গফুর (৩৯) ও তাঁর স্ত্রী পিলুমারা বেগম (৩৪) এবং আব্দুল গফুরের বড় ভাই আব্দুল আজিজ (৪৩) ও তাঁর স্ত্রী রশিদা বেগম (৩৮)।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা শাখা সূত্রে জানা গেছে, সিলেট থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাসটিতে মাদকের একটি বড় চালান যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় পাড়াপনন্দ এলাকায় অবস্থান নেয় অধিদপ্তরের একটি বিশেষ দল।

বাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা দুই দম্পতির আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের ব্যাগ ও শরীর তল্লাশি করে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া দুই পুরুষ আপন ভাই এবং অন্য দুজন তাঁদের স্ত্রী। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিরাপদ রুট হিসেবে তাঁরা এই পথ বেছে নিয়েছিলেন। তাঁরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে এভাবে মাদক সরবরাহ করে আসছিলেন বলে ধারণা করা হচ্ছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন, ৬৪৭ রোগী নিয়ে চরম বিপাকে সৈয়দ নজরুল হাসপাতাল

নজরুল ইসলাম মেডিকেলে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, একাডেমিক শাটডাউন

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

ভৈরবে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা অপু গ্রেপ্তার

কিশোরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু

১৮ বছরের অবৈধ সম্পর্কের জেরে হত্যা, এক বছর পর রহস্য উদ্‌ঘাটন

ভৈরব রেলস্টেশন: খেলা নিয়ে সংঘর্ষ-ভাঙচুর আটকা পড়ল ৬ ট্রেন

নারী কারারক্ষীর সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন ভাইরাল, জেল সুপারকে বদলি

বিয়েবাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

ভিক্ষুক বৃদ্ধাকে হাত-পা বেঁধে ধর্ষণ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ