হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

আল আমিন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে আনন্দ মিছিলে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বিএনপির এক নেতা মারা গেছেন। তাঁর নাম আল আমিন (৪৫)। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পাটমহল এলাকায় এ ঘটনা ঘটে।

আল আমিন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দীন জানান, সকালে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সব সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন দিবস উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে পাটমহল এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আসেন। এ সময় দলের নেতা আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, আল আমিন মারা গেছেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূর-এ-আলম খান আজকের পত্রিকাকে বলেন, আল আমিন নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আসার আগেই তিনি মারা যান।

ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ব্যবসায়ী নিহত

খাল আটকে ফিশারি, ডুবেছে ধানের খেত

পাকুন্দিয়ায় সংঘর্ষের পর পুলিশের সাঁড়াশি অভিযান: গ্রেপ্তার ১৩, দুই গ্রাম পুরুষশূন্য

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ওসিসহ আহত ২৪, বাড়িঘর ভাঙচুর

টানা ৭২ ঘণ্টা বিদ্যুৎহীন কিশোরগঞ্জ: অচল জনজীবন, নষ্ট হচ্ছে খাবার

ভুল তথ্য দিয়ে বিদ্যুৎ বন্ধ, অভিযোগ পিডিবি কর্মকর্তার বিরুদ্ধে

কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, পরদিন হাসপাতালে মৃত্যু

কিশোরগঞ্জে জমির বিরোধে ফার্নিচার মিস্ত্রিকে পিটিয়ে হত্যা

বাজিতপুরে ট্রাক নদীতে, পথচারীর মৃত্যু