হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

তাড়াইলে মানুষের কাটা পা উদ্ধার

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে সড়কের ঢাল থেকে মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বিকেল সাড়ে ৫টার দিকে তাড়াইল-করিমগঞ্জ সড়কের দিগদাইড় ইউনিয়নের করাতি মুচি বাড়ির মোড়ে সড়কের ঢালে মানুষের একটি কাটা পা দেখতে পায় স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে যায়। 

খবর পেয়ে তাড়াইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাটা পা উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 

এ ব্যাপারে জানতে চাইলে তাড়াইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানুষের একটি কাটা পা (হাঁটু থেকে নিচ পর্যন্ত) উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। অনুমান করা যায়, এটি একজন পুরুষ মানুষের। বয়স আনুমানিক ৫০ / ৬০ হবে। কাটা পায়ে হাসপাতালের গজ ব্যান্ডেজ লাগানো আছে। প্রাথমিকভাবে ধারণা করছি, হাসপাতালে অপারেশনের মাধ্যমে পা কেটে বাদ দেওয়া হয়েছিল। আমরা উদ্ধারকৃত পা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাব। আমাদের ধারণা সঠিক হলে কাটা পা মাটিতে পুঁতে ফেলা হবে।’

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজি সোনা ও সাড়ে ১২ কেজি রুপা

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা

চলন্ত মাহিন্দ্রা থেকে লাফ দিয়েও বাঁচতে পারল না কিশোর হেলপার

পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে নেতা-কর্মীদের পাহারার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন থামছেই না, প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ