হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি

বেইলি ব্রিজের একপাশ দেবে যাওয়ায় তার প্রবেশপথ বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

‎‎কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিন গিয়ে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ইটখোলার জন্য কয়লাবোঝাই ট্রাক পার হওয়ার সময় বিকট শব্দে ব্রিজের একপাশ দেবে যায় এবং পাটাতনগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ‎খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা শনিবার (১০ জানুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় উপজেলা প্রকৌশলীর পরামর্শে সতর্কতাস্বরূপ ব্রিজের দুই প্রবেশপথে লাল ফিতা ও বাঁশ বেঁধে দিয়েছেন।

‎স্থানীয় বাসিন্দা মো. কাজল মিয়া বলেন, ‘এ ব্রিজের অল্প দূরেই ভালুকা-হোসেনপুর মহাসড়ক রয়েছে। কয়লাবোঝাই ট্রাকটি ওই দিকে না গিয়ে, স্থানীয়দের বাধা উপেক্ষা করে এদিক দিয়ে পারাপারের চেষ্টা করে। এ সময় বিকট শব্দে পাটাতনের রেলিং ভেঙে যায়। পরে ব্রেক করে পেছন দিকে ফিরে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এ খবরে এলাকাবাসী কয়লাবোঝাই ট্রাকটি আটকিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।’

চরবিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আলাউদ্দিন জানান, ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চরের সঙ্গে হোসেনপুরের বাসিন্দাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাজারে আসতে পথচারীদের বিকল্প রাস্তা ব্যবহার করে অনেকটা পথ ঘুরে আসতে হয়। এতে সময় ও অর্থ ব্যয় উভয়ই বেড়ে যায়।

এলজিইডি হোসেনপুর উপজেলার উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনের সঙ্গে কথা বলতে বেশ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

শিশুকে ধমক দেওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ দম্পতির বিরুদ্ধে

ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত, উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন ছেলের লাশ

ভৈরবে শিক্ষককে গাড়ি থেকে নামিয়ে হামলার অভিযোগ

সড়কের পাশে যুবকের মরদেহ, পরিবারের দাবি হত্যা

পার্সেলে কাফনের কাপড়-চিরকুট পাঠিয়ে পৌর কর্মকর্তাকে এলাকা ছাড়ার হুমকি

মিঠামইনে বিএনপি নেতা হত্যা: ৩ ভাড়াটে খুনিসহ ৫ জনের ৫ দিনের রিমান্ড

পাকুন্দিয়ায় মাদক সেবন করে মা-বাবাকে নির্যাতন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

নিকলীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

ঢাকা থেকে এসেছিল ভাড়াটে খুনিরা, চাপাতিসহ ৩ জন গ্রেপ্তার

প্রাইভেট পড়ানোর টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন শিক্ষার্থীর মা