হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

আবদুল হামিদের দেশত্যাগের প্রতিবাদে নিজ এলাকা মিঠামইনে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

প্রশাসনের নির্লিপ্ততায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশত্যাগ করতে পেরেছেন বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে তাঁর নিজ এলাকা কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ মিছিল হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে এ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ অনেকে মিছিলে অংশ নেন।

রাত পৌনে ৮টার দিকে মিঠামইন উচ্চবিদ্যালয় এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিঠামইন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ শেষ হয়।

সমাবেশে বিএনপি নেতা জাহিদুল বক্তব্য দেন। তিনি বলেন, ‘মামলা থাকার পরও প্রশাসনের নির্লিপ্ততায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিনা বাধায় দেশ থেকে পালিয়ে গেছেন। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ ছাড়া আবদুল হামিদের ভাই আবদুল হক নূরু, বোন আছিয়া আলম, ভাতিজা শরীফ কামালসহ পরিবারের অন্যরা ঢাকায় বসে এলাকায় গুটি চালাচ্ছে। তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

সুপেয় পানির অধিকার বঞ্চিত ৩৫% মানুষ

নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনওর হাতে কারারক্ষী আটক

সুপেয় পানির অধিকার বঞ্চিত কিশোরগঞ্জের ৩৫ শতাংশ দরিদ্র মানুষ

কমিটি স্থগিতের ১০ মাস, নেতৃত্বহীন কিশোরগঞ্জ জেলা ছাত্রদল

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে প্রকৃত কৃষকদের সার ও বীজ দিতে হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

পরকীয়া সন্দেহে বন্ধুকে খুন, ২৪ দিন পর মিলল কঙ্কাল

পাকুন্দিয়ায় পাগলা কুকুরের তাণ্ডব: আহত ৫০, আতঙ্কে এলাকাবাসী

কিশোরগঞ্জে খায়রুলের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

মিঠামইনে সংঘর্ষে আহত কৃষক রহম আলী মারা গেছেন

কিশোরগঞ্জে যুবদল নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে