হোম > সারা দেশ > বাগেরহাট

কচুয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় গোলাম রসুল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী। তিনি বলেন, ‘খবর পেয়ে বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গোলাম রসুল কচুয়া উপজেলার দোবাড়িয়া গ্রামের মালেক তালুকদারের ছেলে। তিনি গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল মোড়েলগঞ্জ উপজেলার জিলবুনিয়া মাদ্রাসায় মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে সাইনবোর্ড মোড়ে পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। 

বাসের ধাক্কায় ঘটনাস্থলেই গোলাম রসুল মারা যান। বাসের চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেলেও বাসটি আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা