হোম > সারা দেশ > বাগেরহাট

কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করায় আটক ১

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মো.আশিক (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সদরের কচুয়া বাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। 

আশিক কচুয়া উপজেলার টেংরাখালী গুচ্ছগ্রাম এলাকার মৃত আছাদুজ্জামান আদিলের ছেলে। তিনি অনিয়মিভাবে উপজেলার বিভিন্ন এলাকায় ইমারত নির্মাণশ্রমিকের কাজ করতেন। 

কচুয়া থানার (এসআই) মো. মোমরোজ আলী বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আশিককে আটক করা হয়েছে। তাঁর একটি ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর বিকৃত ছবির পোস্ট পাওয়া গেছে। তবে আশিকের দাবি, তিনি নিজে ফেসবুকে এই ছবি পোস্ট করেননি। তাঁর এক খালাতো ভাই এই ছবি পোস্ট করেছেন। ঘটনা যাচাইবাছাই শেষে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা