হোম > সারা দেশ > খুলনা

কেসিসি প্রশাসকের বাজার দর পর্যবেক্ষণ

খুলনা প্রতিনিধি

কেসিসি প্রশাসকের বিভিন্ন বাজার পরিদর্শন। ছবি: আজকের পত্রিকা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক মো. ফিরোজ সরকার নগরীতে বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার নগরীর নিউমার্কেটসংলগ্ন কাঁচাবাজারে নিত্যপণ্যের সরবরাহের বিষয়ে খোঁজখবর নেন এবং খাদ্যদ্রব্যের বাজার দর পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে রমজানে অহেতুক নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি না করে সততার সঙ্গে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান কেসিসি প্রশাসক।

এ সময় কেসিসির বাজার সুপার শেখ শফিকুল হাসান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চার মাস পর কবর থেকে বিএনপি নেতার লাশ উত্তোলন

মাদ্রাসায় শিকলবন্দী শিশুশিক্ষার্থী উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার

টিকিট কাউন্টারের বাথরুম থেকে গলাকাটা অবস্থায় কর্মীকে উদ্ধার

খুলনায় দুই মাদক সেবনকারীকে ছাড়িয়ে নিতে এসে সহযোগীসহ গ্রেপ্তার ওয়ার্ড শ্রমিক দলের নেতা

চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

খুলনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন মন্ত্রিপরিষদ সচিব

খুলনায় গুলিবিদ্ধ স্কুলছাত্রী হাসপাতাল ছাড়ার পর লাপাত্তা

খুলনায় গুলিবিদ্ধ স্কুলছাত্রী ‘শীর্ষ সন্ত্রাসী’ আশিকের বোন

খুলনায় বাড়ির সামনে স্কুলছাত্রীকে গুলি