হোম > সারা দেশ > সাতক্ষীরা

দেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার চায় জামায়াত

সাতক্ষীরা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী সরকারের যে প্রেতাত্মারা বসে আছে, তাদের অপসারণ না করা পর্যন্ত নির্বাচনের জন্য ধৈর্য ধারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত দেশ পুনর্গঠন না হবে ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়ে সহযোগিতা করতে চায় জামায়াত।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরায় শহীদ চার শিক্ষার্থীর পরিবারকে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আজ শনিবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা জামায়াত আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মুহাদ্দেস আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দেস আব্দুল খালেক।

অনুষ্ঠানে শহীদ আসিফসহ চার পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা