হোম > সারা দেশ > খুলনা

‘খুব ভালো লাগছে, এটাই শেষ’—সপরিবারে ভোটের পর বললেন ৮০ বছরের মোতালেব মিয়া

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মোতালেব মিয়া ও তাঁর পরিবার। ছবি: আজকের পত্রিকা

খুলনা ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক ছিলেন মোতালেব মিয়া। ৮০ বছরের এই বৃদ্ধ তাঁর অসুস্থ স্ত্রী ফাতেমা পারভিন (৬৮) ও মেয়ে নার্গিস সুলতানাকে নিয়ে ভোট দিতে এসেছেন।

খুলনা-৩ আসনের ভোটার এই পরিবার ভোট দিয়েছেন মাওলানা ভাসানী বিদ্যাপীঠ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। ভোট দিয়ে বের হয়ে মোতালেব মিয়া বলেন, ‘বয়স হয়েছে। নানা রোগে ভুগছি। হয়তো বা এটাই আমার জীবনের শেষ ভোট। আগামী ৫ বছর বেঁচে নাও থাকতে পারি। ভোট দিয়ে খুবই ভালো লাগছে বাবা।’

তাঁর স্ত্রী ফাতেমা পারভিন বলেন, ‘চোখে কম দেখি। তাই মেয়েকে সঙ্গে নিয়ে এসেছি। আমরা সবাই ভোট দিয়েছি।’

‘হয়তো এটাই আমার জীবনের শেষ ভোট’

মৌলভীবাজারে রিকশা দিয়ে ভোটার আনছেন প্রার্থীরা, লাঙ্গল-শাপলা কলির এজেন্ট নেই বিভিন্ন কেন্দ্রে

খুলনায় ভোট গ্রহণ শুরু, ভোটারদের দীর্ঘ সারি

কুষ্টিয়ায় ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

নির্বাচন সুষ্ঠু করতে খুলনায় প্রশাসনে ম্যারাথন বৈঠক, দিকনির্দেশনা

খুলনার ৮৪০ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

আমির হামজাকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি প্রার্থী

ভোটের দিন যানবাহন চলাচলে কেএমপির নির্দেশনা

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা, আটক ২

খুলনা বিভাগের ৩৬ আসন: নারী ভোটাররা বদলে দিতে পারেন হিসাব