হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামের একটি ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া দুই শিশু হলো আড়ুয়াকান্দি গ্রামের আজিজ খানের ছেলে আমির হামজা (৭) এবং বাকা খানের ছেলে মো. শফিউল্লাহ (৮)। ওরা দুজন সম্পর্কে চাচাতো ভাই।

তাদের পরিবার সূত্রে জানা গেছে, আজ বেলা ১টার দিকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় দুজনের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ডোবায় ছোট মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ওই শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলে ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় র‌্যাবের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

খুলনায় যুবদল নেতার বাড়ি লক্ষ্য করে গভীর রাতে গুলি

দুষ্টুমি করায় শিক্ষার্থীকে মারধর, থানায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

বাগেরহাটে পরিত্যক্ত পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় অস্ত্রসহ আশিক বাহিনীর সদস্য শিবলী গ্রেপ্তার

খুলনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্ষণ মামলার আসামি ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে: রেঞ্জ ডিআইজি

খুলনায় কলেজছাত্র রোহান হত্যা মামলার প্রধান আসামির ১০ বছরের কারাদণ্ড

খুবি উপাচার্যের সঙ্গে খুকৃবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ