হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলায় পশুর নদীতে ডুবে যাওয়া লাইটার জাহাজ থেকে কয়লা অপসারণ শুরু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলার পশুর নদীতে ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যাওয়া লাইটার এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ থেকে কয়লা অপসারণ শুরু হয়েছে। আজ শনিবার সকালে জাহাজটির মালিকপক্ষ কয়লা উদ্ধারকাজ শুরু করে। 

লাইটার জাহাজটির মালিক মো. বশির আহম্মেদ বলেন, ‘লাইটারের কয়লা অপসারণের জন্য ফারহা নামের একটি টাগ বোট এবং অপসারণ করা কয়লা রাখার জন্য মা বুশরা নামের অন্য একটি নৌযান আনা হয়েছে। আমরা কয়লা অপসারণে কাজ শুরু করেছি। কয়লা অপসারণ শেষে চার-পাঁচ দিনের মধ্যে জাহাজটি উদ্ধার করা সম্ভব হবে।’ 

উল্লেখ্য, মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়ায় যাওয়ার সময় গতকাল শুক্রবার দুপুরে পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় তলা ফেটে ডুবে যায় এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ নৌযানটি। তবে লাইটার জাহাজটি ডুবলেও বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা