হোম > সারা দেশ > ঝিনাইদহ

শৈলকুপায় হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে জাহাঙ্গীর হোসেন (৩৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়। 

জাহাঙ্গীর হোসেন উপজেলার ব্রহ্মপুর গ্রামের মধ্যপাড়া এলাকার রুহুল আমিন গাজীর ছেলে ও পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। 

মিজানুর রহমান নামের এক গরু ব্যবসায়ী বলেন, বেলা ১১টার দিকে তিনিসহ কয়েকজন মালিপাড়া গ্রামে গরু কিনতে যান। তাদের মধ্যে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কুষ্টিয়া মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান। 

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হিট স্ট্রোকে আক্রান্ত জাহাঙ্গীর হোসেনকে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থা আরও খারাপ হলে তাকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা