হোম > সারা দেশ > খুলনা

পুকুর বাঁচাতে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: কেসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা নগরীর তালিমুল মিল্লাত রহমতিয়া কামিল মাদ্রাসার পুকুরে সাঁতার প্রতিযোগিতা। ছবি: আজকের পত্রিকা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মহানগরীর পরিবেশ সুরক্ষায় পুকুরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে নগরীর ব্যবহারের অনুপযোগী পুকুরগুলোকে পুনরুজ্জীবিত এবং প্রাকৃতিক এ জলাধারগুলোকে বাঁচিয়ে রাখতে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে।

খুলনা নগরীর তালিমুল মিল্লাত রহমতিয়া কামিল মাদ্রাসার পুকুরে আজ শনিবার সকালে আয়োজিত সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক এসব কথা বলেন।

নগরবাসীকে শারীরিক পরিশ্রমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কেসিসির তত্ত্বাবধানে পরিচালিত ‘স্বাস্থ্যকর শহর’ প্রকল্পের আওতায় প্রথমবারের মতো এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট ২০ জন সাঁতারু অংশ নেন।

নগরীকে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে যতটুকু সম্ভব সুন্দর পরিবেশে ফিরিয়ে আনা হয়েছে উল্লেখ করে কেসিসি প্রশাসক বলেন, এখন সম্মিলিতভাবে এই সৌন্দর্য ধরে রাখতে হবে। তিনি পরিচ্ছন্ন শহর গড়ার কাজে খুলনা সিটি করপোরেশনকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

কেসিসি প্রশাসক বলেন, সুস্থ নাগরিক ছাড়া স্বাস্থ্যকর শহর গড়া সম্ভব নয়। খুলনার প্রতিটি ওয়ার্ডের পুকুর, খেলার মাঠ ও ফুটপাত যেন নগরবাসীর শারীরিক চর্চার উপযোগী থাকে, সে লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. অনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা স্থপতি রেজবিনা খানম প্রমুখ।

সুন্দরবনের ‘জোনাব বাহিনীর’ প্রধান জোনাব গ্রেপ্তার

মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দী লাশ

‘নূর আজিমকে কি চেন’ বলে ফোনে হুমকির পর ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর

খুলনায় ফের আঁকা হচ্ছে রবীন্দ্রনাথের দেয়ালচিত্র

খুলনায় রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি, পাশে দুটি লিফলেট

খুলনায় সিগারেট দেওয়ার ছলে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সড়কে মানুষের ঢল, স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তা

লুট করা সোনার ভাগাভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখে