হোম > সারা দেশ > ঝিনাইদহ

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ব্যক্তি আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার গোকুলনগর গ্রামের আধিপত্য নিয়ে আব্দুল মালেক ও আমজাদ হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। কয়েক দিন ধরে গ্রামের মসজিদের তারাবির নামাজ থেকে আব্দুল মালেকের সমর্থকদের জুতা হারাতে থাকে।

গতকাল রাতেও একই ঘটনা ঘটলে নামাজ শেষে মালেক ও আমজাদ সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘গোকুলনগর গ্রামে তারাবির নামাজের সময় সম্ভবত কুকুর জুতা নিয়ে যায়। এ ঘটনায় গ্রামের একপক্ষ আরেক পক্ষের দোষারোপ কতে থাকে। যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।’

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান