হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০.৪ ডিগ্রি, মাস শেষে শৈত্যপ্রবাহের আশঙ্কা 

জীবননগর ও চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় গত কয়েক দিন ধরে কমতে শুরু করেছে তাপমাত্রা। আজ রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। 

এর আগে গত শুক্রবারও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ আবারও কমেছে তাপমাত্রার পারদ। 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস আর সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল সারা দেশের মধ্যে সর্বনিম্ন। সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

গত বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৬টায় ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, রোববার চুয়াডাঙ্গার তাপমাত্রা সকাল ৯টায় ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের মধ্যে সর্বনিম্ন। 

তিনি আরও বলেন, ডিসেম্বর মাসের শেষ দিকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র আকারের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি

খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ

জুট মিলে চুরির চেষ্টা, পালানোর সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

খুলনায় গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনায় হরিণের মাংস জব্দ

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ