হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা, আটক ২

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনায় গুলি করে সৈয়দ আলম নবী (৩৮) নামের এক বালু ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে খানজাহান আলী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের সামনে দুর্বৃত্তরা গুলি করে। আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য রাতে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে সেখান থেকে ঢাকায় নেওয়া হয়। এই ঘটনায় দুজনকে আটক করা হলেও তদন্তের স্বার্থে তাঁদের নাম বলেনি পুলিশ।

আহত যুবক মিরেরডাঙ্গা এলাকার বাসিন্দা আনোয়ার মীরের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সৈয়দ নবী ওই এলাকার একজন বালু ব্যবসায়ী ও স্থানীয় এজাক্স জুট মিলের সিকিউরিটি ইনচার্জ।

রাত ১টার দিকে ব্যবসায়িক ও অন্যান্য কাজ শেষে বাড়ি ফিরছিলেন সৈয়দ নবী। পথে একটি মোটরসাইকেলযোগে আসা দুই যুবক গতিরোধ করে তাঁকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছোড়েন। গুলিগুলো তাঁর পিঠে, কাঁধে এবং কানে বিদ্ধ হয়।

গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা বের হয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। উদ্ধার করে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

জানতে চাইলে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আহত ব্যক্তি একজন বালু ব্যবসায়ী। পাশাপাশি তিনি এজাক্স জুট মিলের সিকিউরিটি ইনচার্জ। তাঁর বিরুদ্ধে থানায় মারামারিসহ পাঁচটি মামলা রয়েছে। এজাক্স জুট মিলের সিকিউরিটি গার্ড ব্যবস্থাপনা নিয়ে একটি পক্ষের সঙ্গে তাঁর বিরোধ রয়েছে, যা নিয়ে মামলা পর্যন্ত গড়ায়।

সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘ঘটনা তদন্তে কয়েকটি দিক নিয়ে সামনে এগোচ্ছে পুলিশ। সৈয়দ আলম নবীর ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তাঁদের নাম বলা যাবে না।’

খুলনা বিভাগের ৩৬ আসন: নারী ভোটাররা বদলে দিতে পারেন হিসাব

খুলনা-২: বিএনপির পাশে মুসলিম লীগ

খুলনা-দর্শনা রেললাইন: অসমাপ্ত রেখেই প্রকল্প শেষ, গচ্চা ২২ কোটি টাকা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

খুলনা-৫ আসনের ৫২ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ: দাবি জামায়াতের প্রার্থীর

কুয়েটের ২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

মুরগির খামারে ৩ খুন: আড়াই মাস পর বিসমিল্লাহ শেখ গ্রেপ্তার

বৈষম্যহীন শিক্ষক নিবন্ধন পরীক্ষার দাবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

চালকের মাথায় আঘাত করে রিকশা ছিনতাই

নড়াইলে জমির বিরোধে যুবক নিহত, আহত ২