হোম > সারা দেশ > ঝিনাইদহ

‘নাশকতা মামলায়’ কোটচাঁদপুরে বিএনপির সভাপতি গ্রেপ্তার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাককে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁকে মহেশপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা আল মাসুদ মিয়া। 

আব্দুর রাজ্জাক কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে। 

জানা যায়, আব্দুর রাজ্জাক গত ১ নভেম্বর কোটচাঁদপুর থানার নাশকতা মামলার আসামি। মামলা হওয়ার পর তিনি মহেশপুর উপজেলার একতাঁরপুর গ্রামে লেন্টু মেম্বরের বাসায় ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তাঁকে মহেশপুরের ওই বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আল মাসুদ মিয়া বলেন, নাশকতা মামলায় রোববার রাতে বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মহেশপুর উপজেলা একতাঁরপুর গ্রামের লেন্টু মেম্বরের বাসায় পালিয়ে ছিলেন। 
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

তিনি বলেন, উপজেলা বিএনপির সভাপতিসহ ওই মামলায় আজ পর্যন্ত ১০ জন গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা