হোম > সারা দেশ > খুলনা
১১ দলীয় ঐক্যের লংমার্চ

খুলনায় সভাস্থলে পৌঁছানোর আগে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ককটেল বিস্ফোরণের পর রাস্তার অবস্থা। ছবি: আজকের পত্রিকা

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর খুলনা নগরীর ফুলবাড়ী গেট এলাকায় পৌঁছানোর আগে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামতসহ একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে নগরীর ফুলবাড়ী গেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশে জোটের নেতাদের পথসভার আয়োজন করা হয়।

পুলিশ ও স্থানীয়রা সূত্র জানায়, খুলনার শিববাড়ি মোড় থেকে ১১ দলীয় ঐক্যজোটের পথসভা শেষ করে নেতারা গাড়িবহর নিয়ে ফুলতলার উদ্দেশে যাত্রা করেন। গাড়িবহর ফুলবাড়ী গেট এলাকায় পৌঁছানোর আগে ৪-৫টি বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপর তাঁরা রাস্তায় নেমে আসেন।

পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করে। ঘটনার পর থেকে ওই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ফুলবাড়ী গেট শহীদ মিনার রোডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিরাপত্তা আরও জোরদার করা হয়।

ওসি আরও বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। তবে ঘটনার পর থেকে তদন্তে নেমেছে পুলিশ।

খুলনায় ৬ কলেজের সবাই ফেল

খুলনায় সন্ত্রাসীদের চাঁদা দাবি ও হত্যার হুমকি, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে ব্যবসায়ী

খুলনার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, সরকারকে হুঁশিয়ারি জামায়াতের দুই এমপির

খুলনায় অস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

সুন্দরবন: শুঁটকি মৌসুমে আবার দস্যুর ভয়

ম্যানেজার ফোন না ধরায় চায়নিজ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, খুলনায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ভাঙচুর

খুলনায় চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ