হোম > সারা দেশ > খুলনা

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ওহিদুল ইসলাম বাদল। ছবি: সংগৃহীত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় ওহিদুল ইসলাম বাদল নামের যুবদলের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বাদল উপজেলার তেতুলতলা এলাকার আলতাফ হাওলাদারের ছেলে। তিনি জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন বাদল। পথে চক্রাখালী বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা মোটরসাইকেলটি রেখে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্থানীয়রা। বাদলের বুকে ও কোমরে গুলিবিদ্ধ হয়েছে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ঘটনা তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চাঁদার দাবিতে হুমকি স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের, আটক ২

খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

খুলনায় যুবককে গুলি করে ব্যাগ ছিনতাই

গভীর রাতে খুলনায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি

ছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা, শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

‘হয় অর্থ, নয় রক্ত’—স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি

দুদকের ৫ মামলায় খুলনার সাবেক এমপি, সরকারি কর্মকর্তা ও আ.লীগ নেতারা

খুলনায় নারীসহ আটক জামায়াত নেতার ছেলে

ডিভাইস আসক্তি কমাতে খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু