হোম > সারা দেশ > খুলনা

মাগুরায় নিজ অস্ত্রের গুলিতে কনস্টেবলের আত্মহত্যা

মাগুরা প্রতিনিধি

মাগুরা পুলিশ লাইনে মাহমুদুল হাসান (২৩) নামে এক কনস্টেবল নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে।  

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত মাহমুদুল হাসান কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘গতকাল রাতে ডিউটি শেষ করে পুলিশ লাইনের ব্যারাকে ফিরে যান মাহমুদুল হাসান। পরে আজ সকালে তাঁর নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে মাথায় গুলি করেন। কিন্তু কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন, তা এখনই নিশ্চিত করতে পারছি না।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, মাহমুদুল হাসান আত্মহত্যা করা পুলিশ কর্মকর্তা লাবনী আক্তারের সাবেক দেহরক্ষী ছিলেন।

খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

অধীনস্থদের নিয়ে বিতর্কিত মন্তব্য: খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার স্ট্যান্ড রিলিজ

খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী চ্যাগা সোহেল গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে ডিসিপ্লিন থেকে অব্যাহতি, তদন্ত শুরু

গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনায় মামলা, স্ত্রীসহ এএসআই গ্রেপ্তার

তরকারি পুড়ে যাওয়ায় গৃহপরিচারিকাকে গরম কড়াইয়ের ছ্যাঁকা ও মারধর, অভিযুক্ত পুলিশ দম্পতি

খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮, কয়েক শিক্ষার্থী হাসপাতালে

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল

খুলনায় মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি, একজনের অবস্থা আশঙ্কাজনক