হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পরিবহনশ্রমিকের মৃত্যু

প্রতিনিধি নড়াইল

মোশারফ হোসেন মুসা। ছবি: সংগৃহীত

নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম মুন্সী ওরফে মোশারফ হোসেন মুসা (৪৫) নামের এক পরিবহনশ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুসা সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলিজিৎপুর গ্রামের মৃত সামছের মুন্সীর ছেলে। তিনি আগে রেন্ট-এ-কার চালাতেন। পরে নড়াইল-ঢাকা রুটে চলাচলকারী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনে সুপারভাইজারের কাজ করতেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, গতকাল শুক্রবার রাতে মুসা নড়াইল নতুন বাস টার্মিনালে অবস্থান করেন। আজ ভোরে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। টার্মিনালের লোকজন গুরুতর আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের ‘প্রধান শুটার’ পারভেজ গ্রেপ্তার

খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

অধীনস্থদের নিয়ে বিতর্কিত মন্তব্য: খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার স্ট্যান্ড রিলিজ

খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী চ্যাগা সোহেল গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে ডিসিপ্লিন থেকে অব্যাহতি, তদন্ত শুরু

গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনায় মামলা, স্ত্রীসহ এএসআই গ্রেপ্তার

তরকারি পুড়ে যাওয়ায় গৃহপরিচারিকাকে গরম কড়াইয়ের ছ্যাঁকা ও মারধর, অভিযুক্ত পুলিশ দম্পতি

খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮, কয়েক শিক্ষার্থী হাসপাতালে

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল