হোম > সারা দেশ > ঝিনাইদহ

সেনাপ্রধানের ভাষণের পর ঝিনাইদহ শহরে শিক্ষার্থীদের রং খেলা

ঝিনাইদহ প্রতিনিধি

চলমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামানের বক্তব্য ঘিরে ঝিনাইদহে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা এবং তাদের সঙ্গে ছিল সাধারণ মানুষ। আজ সোমবার বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা শহরের হামদহ মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। তাদের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে কেন্দ্রীয় ঘোষিত এক দফা দাবির পক্ষে স্লোগান দিতে থাকে। পরে তারা শহরের পায়রা চত্বরে অবস্থান নেয়।

তাদের অবস্থান চলাকালে বেলা ১টার দিকে শুরু হয় বৃষ্টি। এর মধ্যেই শিক্ষার্থীরা অবস্থান নেয় পায়রা চত্বরে। পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামানের ভাষণ ঘিরে তাদের সঙ্গে আরও যোগ দিতে থাকে সর্বস্তরের মানুষ। তখনো তারা এক দফা দাবির পক্ষে স্লোগান অব্যাহত ছিল। তবে মিছিলের আগে ও পরে এবং বর্তমান সময় পর্যন্ত শহরে দেখা যায়নি পুলিশ কিংবা জেলা প্রশাসনের কোনো কর্মকর্তাদের। তবে শহরে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে সবাইকে সেনাপ্রধানের ভাষণ শোনার জন্য মাইকিং করা হচ্ছে।

এদিকে শিক্ষার্থীরা শহরের পায়রা চত্বরে বৃষ্টির মধ্যেই সেনাপ্রধান বক্তব্য দেবেন—এ কথা শুনে রং খেলায় মেতে ওঠে। অনেকেই উঁচু উঁচু স্থানে উঠে জাতীয় পতাকা ওড়াচ্ছে। এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আশাবাদী, সেনাপ্রধান যে বক্তব্য দেবেন—এতে আমাদের দাবির প্রতিফলন হবে।’

জিডি করেও রক্ষা পেলেন না শ্রমিকনেতা মাসুম, থানায় মামলা

খুলনার যুবলীগ নেতা শওকত কারাগারে

খুলনায় প্রকাশ্যে খুন: মাসুম হত্যা মিশনে অংশ নেয় ‘বি কোম্পানির’ ৮ কিলার

অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিহত

খুলনায় এবার মিস টার্গেটে রিকশাচালক গুলিবিদ্ধ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত

সুন্দরবনের বড় জাহাঙ্গীর বাহিনীর ডাকাত সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

১১ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী সুজনের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি

খুলনার ‘নিয়ন্ত্রণ’ সাত সন্ত্রাসী বাহিনীর হাতে

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা জখম