হোম > সারা দেশ > খুলনা

খুলনার ডুমুরিয়ায় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনা নগরীর পর এবার ডুমুরিয়া উপজেলায় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যুর খবর জানা গেছে। তাঁদের একজন গত শুক্রবার রাতে এবং অপরজন গতকাল শনিবার রাতে মারা গেছেন। এ ছাড়া আরও কয়েকজন খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত ব্যক্তিরা হলেন উপজেলার থুকড়া গ্রামের বাসিন্দা রবিউল গাজী এবং একই এলাকার রাসেল সরদার। অসুস্থ কয়েকজনও একই এলাকার বাসিন্দা। তাঁরা তথ্য গোপন রেখে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

এর আগে খুলনা নগরীতে বিষাক্ত মদ খেয়ে পাঁচজনের মৃত্যু হয়।

জানতে চাইলে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, গত শুক্রবার রাতে রবিউল ও রাসেল থুকড়া বাজারে স্পিডজাতীয় এলকোহল পান করেন। রাতে রবিউলের অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা খুমেক হাসপাতালে চিকিৎসকদের রবিউলের হৃদরোগে আক্রান্তের কথা জানান। পরে তাঁরা হাসপাতাল থেকে লাশ বাড়ি নিয়ে যান এবং ময়নাতদন্ত ছাড়াই দাফন করেন।

তিনি আরও জানান, রাসেল সরদার একই দিনে অসুস্থ হয়ে পড়লে তাঁকেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মদ পানের ঘটনাটি চিকিৎসকদের খুলে বললে তাঁরা তাঁর চিকিৎসা করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাসেলের গতকাল রাতে হাসপাতালে মৃত্যু হয়। আজ তাঁর লাশ খুমেক হাসপাতালের মর্গে নেওয়া হয়। পুলিশ কর্মকর্তা জানান, এ দুটি মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্ক সচলের দাবিতে ৬ সুপারিশ

খুলনায় যৌথ অভিযানে আরও ৩৪ জন গ্রেপ্তার

পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২ দফা দাবিতে বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মসূচি ঘোষণা

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলেকে পরিবারের কাছে হস্তান্তর

খুলনায় ছয় দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ

পাইকগাছার গরুর হাটে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

সুন্দরবনে ভারতগামী ৫ ট্রলারে ডাকাতির চেষ্টা, গুলি ও লুটপাট